একসাথে ইসলামী ব্যাংকের ৫ ডিএমডি’র চুক্তিভিত্তিক মেয়াদ শেষ কাল! আজ পর্ষদ সভায় আসতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত!
৫ ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি তে একসঙ্গে পাঁচ জন ডিএমডি নিয়োগ পান। তাদের প্রত্যেকেরই মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। আগামীকাল ছুটির দিন হওয়ায় আজই তাদের শেষ কর্মদিবস হিসেবে ধরা হচ্ছে। এদিকে আজ ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা রয়েছে। এই সভায় পাঁচ ডিএমডি’র নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানো হবে কিনা, সে বিষয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত!

| ২ নভেম্বর ২০২৬












