সর্বশেষঃ

কুমিল্লা মহানগর জামায়াতে ভাঙনের সুর — নতুন নেতৃত্ব নির্বাচন ও পরিবারতন্ত্র ঘিরে বাড়ছে আলোচনা!

২০০
কুমিল্লা মহানগর জামায়াতে ভাঙনের সুর — নতুন নেতৃত্ব নির্বাচন ও পরিবারতন্ত্র ঘিরে বাড়ছে আলোচনা!

অভ্যন্তরীণ কোন্দল ও সাংগঠনিক স্থবিরতা কাটাতে কেন্দ্র থেকে রেশাফলিংয়ের প্রস্তুতি; নতুন নেতৃত্বের জন্য বাড়ছে মনস্তাত্ত্বিক চাপ।

 

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ রাজনীতি ও নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র মতবিরোধ ও চরম টানাপোড়েন সৃষ্টি হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল সামাল দিতে, দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটাতে এবং মাঠপর্যায়ে নতুন নেতৃত্ব তৈরিতে কেন্দ্র থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বর্তমান মহানগর আমীর ও দুজন নায়েবে আমীরকে ঢাকার কেন্দ্রীয় দায়িত্বে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যম ‘আকাশ টিভি ২৪’-এর প্রকাশিত সংবাদের বরাত দিয়ে এই আভাস পাওয়া যায়।

 

সংগঠন সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগর জামায়াতের নতুন কমিটি ও নেতৃত্ব নির্বাচন নিয়ে শীর্ষ নেতাদের মধ্যে অভ্যন্তরীণ মতবিরোধ দীর্ঘদিনের। প্রবীণ নেতৃত্ব দীর্ঘদিন ধরে মহানগরের শীর্ষ পদে বহাল থাকায় মাঠপর্যায়ে নতুন নেতৃত্ব বিকাশের পথ রুদ্ধ ছিল, যা কর্মী-সমর্থকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষের জন্ম দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই কেন্দ্রীয় হাইকম্যান্ড কুমিল্লার সাংগঠনিক কাঠামোতে রেশাফলিং এনে অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার তাগিদ অনুভব করে। এই চলমান দ্বন্দ্বের অবসান ঘটাতেই বর্তমান মহানগর আমীর এবং দুইজন নায়েবে আমীরকে ঢাকায় স্থানান্তরের এই সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে।

 

আরো জানা যায়, অভ্যন্তরিন দ্বন্দ্বের পাশাপাশি সংগঠনের ভেতরে এক একক পরিবারের কর্তৃত্ব নিয়েও ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, মহানগর জামায়াত ও সহযোগী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ পদে একই পরিবারের সদস্যরা আসীন রয়েছেন:

 

আমীর: কাজী দ্বীন মোহাম্মাদ (মহানগর জামায়াত)

ছোট ভাই (কাজী নজির আহমেদ): মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি

ভাতিজা (ডা. কাজী আকিব আব্দুল্লাহ): মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি

ভাতিজা (নাফিজ আব্দুল্লাহ): মহানগরের মিডিয়া সমন্বয়ক

স্ত্রী: মহানগর মহিলা জামায়াতের সভাপতি

 

তৃণমূল নেতাকর্মীদের দাবি, এই পরিবারতন্ত্রের কারণে রাজপথের ত্যাগী ও যোগ্য নেতারা অবমূল্যায়িত হচ্ছেন।

 

দলের ভেতরের একটি বড় অংশ থেকে নতুন ও উদীয়মান মুখদের নেতৃত্বে নিয়ে আসার জন্য চাপ তৈরি হয়েছে। বিশেষ করে প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতাদের কুমিল্লা মহানগরের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসার প্রস্তাব উঠে এসেছে। প্রবীণদের জায়গায় গতিশীল তরুণদের মূল স্রোতে এনে মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে পুনরায় গতি ফেরানোই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

 

কুমিল্লা মহানগর জামায়াতের বর্তমান আমীর কাজী দ্বীন মোহাম্মদ আগামী জাতীয় নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনে দলীয় প্রার্থী হিসেবে মাঠে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে শীর্ষ পদে স্থানান্তরের বার্তা ও রেশাফলিং স্থানীয় রাজনীতির পাশাপাশি জামায়াতের নিজস্ব নির্বাচনী কৌশলেও প্রভাব ফেলবে। তবে কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির বিজ্ঞপ্তি প্রকাশের পরেই কুমিল্লা মহানগরের আগামীর নেতৃত্বের চিত্রটি স্পষ্ট হবে।

❝সূত্র- People’s Mirror 24❞

দ্য ঢাকা অবজারভার
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম

ব্রেকিং নিউজঃ কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনের রুকন পদ বাতিল!

২০০
কুমিল্লা মহানগর জামায়াতে ভাঙনের সুর — নতুন নেতৃত্ব নির্বাচন ও পরিবারতন্ত্র ঘিরে বাড়ছে আলোচনা!

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগর এর তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম এ কথা নিশ্চিত করেছেন।

ব্রেকিং নিউজঃ পাবনার আতাইকুলায় ০২ বিএনপি নেতাকে গুলি করে হত্যা!

২০০
কুমিল্লা মহানগর জামায়াতে ভাঙনের সুর — নতুন নেতৃত্ব নির্বাচন ও পরিবারতন্ত্র ঘিরে বাড়ছে আলোচনা!

।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বিপক্ষে জাতীয় নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দাঁড়িপাল্লার দেলাওয়ার হোসেন!

২০০
কুমিল্লা মহানগর জামায়াতে ভাঙনের সুর — নতুন নেতৃত্ব নির্বাচন ও পরিবারতন্ত্র ঘিরে বাড়ছে আলোচনা!

।