সর্বশেষঃ

ইসলামী ব্যাংকে অস্থায়ী কর্মচারীদের তীব্র অসন্তোষ! রবিবার প্রধান কার্যালয় অবরোধের ঘোষণা!

৯৩৭
ইসলামী ব্যাংকে অস্থায়ী কর্মচারীদের তীব্র অসন্তোষ! রবিবার প্রধান কার্যালয় অবরোধের ঘোষণা!

ইসলামী ব্যাংকের অস্থায়ী কর্মচারীদের তীব্র অসন্তোষ! রবিবার প্রধান কার্যালয় ❝ইসলামী ব্যাংক টাওয়ার❞ অবরোধ কর্মসূচী ঘোষণা!

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অস্থায়ী কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
তারা জানায়, বিগত চকর দশক ধরে ব্যাংকে তারা বঞ্চিত হয়েছে। এখনো তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে।
এরই প্রতিবাদ এবং চাকরি স্থায়িত্বের দাবিতে আগামী ছয় সেপ্টেম্বর রবিবার সকাল ৮ টায় মতিঝিলের দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংক টাওয়ার ঘেরাও কর্মসূচী ঘোষণা করা হয়েছে। তারা জানায়, চাকরি স্থায়ী হবার আগ পর্যন্ত অবরোধ তুলে নেবেন না।
এদিকে চাকরি স্থায়ী করার লক্ষ্যে ব্যাংক ম্যানেজমেন্ট এর প্রতি দেওয়া এক স্মারকলিপি দ্য ঢাকা অবজারভারের হাতে এসেছে। নিচে স্মারকলিপি টি হুবহু তুলে ধরা হলো…
❝স্মারকলিপি
তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৬
বরাবর
ব্যবস্থাপনা পরিচালক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
৪০, দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা।
বিষয়: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে কর্মরত সকল সাব-স্টাফের ন্যায্য দাবি অনুযায়ী চাকরি স্থায়ীকরণ নিশ্চিত করার দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে।
জনাব,
আসসালামু আলাইকুম।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে কর্মরত সকল সাব-স্টাফ দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও গতিশীলতার সঙ্গে ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয়ে কর্মরত থেকে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কার্যক্রমে অবদান রেখে আসছেন।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দীর্ঘদিন ধরে কর্মরত থাকার পরও সকল সাব-স্টাফের চাকরি স্থায়ীকরণের ন্যায্য ও যৌক্তিক দাবি এখনো নিশ্চিত করা হয়নি। এ কারণে সাব-স্টাফগণ দীর্ঘদিন ধরে চাকরির অনিশ্চয়তা ও বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন।
আমরা ক্ষতিপূরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমাদের ন্যায্য দাবি উপস্থাপন করেছি এবং কর্তৃপক্ষের কাছ থেকে কার্যকর ও সন্তোষজনক সিদ্ধান্তের প্রত্যাশা করেছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত না পাওয়ায় আমরা বাধ্য হয়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করছি।
আমাদের ন্যায্য দাবি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে কর্মরত সকল যোগ্য সাব-স্টাফের চাকরি স্থায়ীকরণ নিশ্চিত করতে হবে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের স্বার্থে দায়িত্ব পালন করে আসা সাব-স্টাফদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের ন্যায়সংগত ও মানবিক দায়িত্ব।
আন্দোলনের কর্মসূচি ঘোষণা:
অতএব, সকল সাব-স্টাফের ন্যায্য দাবি অনুযায়ী চাকরি স্থায়ীকরণ নিশ্চিত করার জন্য আগামী ০৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হলো।
আমরা আশা করি, কর্মসূচির পূর্বেই ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সকল সাব-স্টাফের চাকরি স্থায়ীকরণের বিষয়ে সুস্পষ্ট ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবেন।
অন্যথায়, সাব-স্টাফদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।
আমাদের দাবি একটাই—
ন্যায্য অধিকার চাই,
সকল সাব-স্টাফের চাকরি স্থায়ীকরণ চাই।
বিনীত,
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সকল সাব-স্টাফের পক্ষে
নাম: সকল সাব স্টাফের পক্ষে
পদবি: MCG, SG, C. Driver
কর্মস্থল/শাখা: [ফাঁকা রাখা হয়েছে]
মোবাইল: [ফাঁকা রাখা হয়েছে]
স্বাক্ষর: বেলাল
S.G.
অনুলিপি অবগতির জন্য:
১। চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
২। সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন।
৩। অফিসার ইনচার্জ, মতিঝিল থানা, ঢাকা।❞
দ্য ঢাকা অবজারভার
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম

ব্রেকিং নিউজঃ কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনের রুকন পদ বাতিল!

৯৩৭
ইসলামী ব্যাংকে অস্থায়ী কর্মচারীদের তীব্র অসন্তোষ! রবিবার প্রধান কার্যালয় অবরোধের ঘোষণা!

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগর এর তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম এ কথা নিশ্চিত করেছেন।

ব্রেকিং নিউজঃ পাবনার আতাইকুলায় ০২ বিএনপি নেতাকে গুলি করে হত্যা!

৯৩৭
ইসলামী ব্যাংকে অস্থায়ী কর্মচারীদের তীব্র অসন্তোষ! রবিবার প্রধান কার্যালয় অবরোধের ঘোষণা!

।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বিপক্ষে জাতীয় নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দাঁড়িপাল্লার দেলাওয়ার হোসেন!

৯৩৭
ইসলামী ব্যাংকে অস্থায়ী কর্মচারীদের তীব্র অসন্তোষ! রবিবার প্রধান কার্যালয় অবরোধের ঘোষণা!

।