সর্বশেষঃ

চাকসুর সকল বিভাগের সেমিনারের নির্বাচিত প্রবন্ধ নিয়ে প্রকাশিত “প্রবন্ধসমগ্র”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত।

২৪
চাকসুর সকল বিভাগের সেমিনারের নির্বাচিত প্রবন্ধ নিয়ে প্রকাশিত “প্রবন্ধসমগ্র”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত।

চাকসুর উদ্যোগে প্রকাশিত ‘প্রবন্ধসমগ্র’-এর মোড়ক উন্মোচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের উদ্যোগে চাকসুর সব বিভাগের সেমিনারের নির্বাচিত প্রবন্ধ নিয়ে প্রকাশিত “প্রবন্ধসমগ্র”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চাকসু প্রাঙ্গণে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চাকসু নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

“প্রবন্ধসমগ্র” গ্রন্থটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিনারে উপস্থাপিত সেরা ও মানসম্মত প্রবন্ধসমূহ সংকলিত হয়েছে। সংকলনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চায় নতুন উদ্দীপনা জোগাবে বলে আশাবাদী চাকসু।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন চাকসুর সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিহাদ আহনাফ। এ সময় বক্তব্য রাখেন সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হারেস মাতব্বর, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আনজুম শোভন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে ‘চাকসু নির্বাচিত প্রবন্ধসমগ্র’ এর সম্পাদক ও চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর বলেন চাকসুর বিগত একবছরে যতগুলো সেমিনার হয়েছে সবগুলোর প্রবন্ধগুলো একত্রিত করে মলাটবদ্ধ করা হয়েছে। এই বইয়ে সনামধন্য লেখকদের ১৩টি প্রবন্ধ সংকলন করা হয়েছে। এই প্রবন্ধসমগ্র বইয়ের মধ্যামে শিক্ষার্থীরা নানান নতুন বিষয়ে লাভ করতে পারবে। আমরা শুরু প্রোগ্রাম করার মধ্যে সীমাবদ্ধ থাকিনি আমরা সেগুলো শিক্ষার্থীদের কল্যানের জন্য ইতিহাসে পাতায় সংরক্ষণ করার চেষ্টা করেছি। এই বইয়ের পিছনে সম্পাদক, সম্পাদকীয় উপদেষ্টা, সম্পাদনা সহযোগীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি জানান।

অনুষ্ঠানে চাকসুর জিএস সাইদ বিন হাবীব বলেন, “এই ধরনের প্রবন্ধ সংগ্রহ শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণামূলক ভাবনাগুলোকে একটি প্ল্যাটফর্মে তুলে ধরার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। এই প্রয়াস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জ্ঞানচর্চার ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে। এ সংকলনটির জন্য লেখা সংগ্রহ, আবরণ উন্মোচনসহ সব বিষয়ে চাকসুর সম্পাদকবৃন্দ অনেক কষ্ট করেছেন। চাকসুর এমন শিক্ষা ও সাহিত্যবান্ধব কার্যক্রম ভবিষ্যতে শিক্ষার্থীদের নতুন আশার আলো দেখাবে।”

অনুষ্ঠানে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “আমরা সব সময় শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছি। আমরা ক্যাম্পাসে চক্রাকার বাস চালু করেছি। আমরা তিনটি হলে এক্সটেনশনের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের জন্য একটি ১০ তলা ভবনও হবে। সেই হল বাস্তবায়নের জন্য আমরা বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গিয়েছি, প্রশাসনকে চাপ দিয়েছি। এত সুন্দর ক্যাম্পাস, পড়াশোনার সুন্দর পরিবেশ; প্রত্যেক হলে রিডিং রুম—এসব আমরা গড়ে তুলেছি। গণরুম ও গেস্টরুম কালচার ভেঙে সেই জায়গাগুলো আমরা নতুন করে বিনির্মাণ করেছি, পরিবর্তন এনেছি। আমাদের বিরুদ্ধে হাজারো অপবাদ দেওয়া হয়েছে। কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় এখন তারা ব্যক্তিগত আক্রমণ নিয়েই বেশি ব্যস্ত। পরিষ্কার বলতে চাই, আমরা চ্যালেঞ্জ করেছিলাম—প্রমাণ নিয়ে আসতে পারলে আমরা পদত্যাগ করব। অন্যায় করে আমরা কখনো বসে থাকব না। কিন্তু আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সৎসাহস তাদের নেই। আমাদের বিরুদ্ধে তারা মিথ্যা অপবাদ দিয়েছে, অথচ প্রমাণ হাজির করতে পারেনি।”

তিনি আরও বলেন, “আমি সবার সামনে ওপেন চ্যালেঞ্জ করতে চাই—চাকসুর ভিপির ব্যাপারে তিনটি বিষয়ে সামান্য প্রমাণও আপনারা আনতে পারবেন না। এক. চাকরির জন্য সুপারিশ করা কিংবা কাউকে বিশেষ সুবিধা দেওয়া—এ ধরনের কোনো বিষয়ের সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। দুই. চাকসু ভিপি হিসেবে আমার বিরুদ্ধে এক টাকার দুর্নীতির কোনো অভিযোগও যদি কেউ প্রমাণসহ হাজির করতে পারেন, আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব। তিন. আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি ক্ষমতার অপব্যবহার করে কোনো শিক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য সিটের আবেদন করিনি। এই তিনটি চ্যালেঞ্জ রইল।

দ্য ঢাকা অবজারভার
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম

ব্রেকিং নিউজঃ কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনের রুকন পদ বাতিল!

২৪
চাকসুর সকল বিভাগের সেমিনারের নির্বাচিত প্রবন্ধ নিয়ে প্রকাশিত “প্রবন্ধসমগ্র”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত।

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগর এর তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম এ কথা নিশ্চিত করেছেন।

ব্রেকিং নিউজঃ পাবনার আতাইকুলায় ০২ বিএনপি নেতাকে গুলি করে হত্যা!

২৪
চাকসুর সকল বিভাগের সেমিনারের নির্বাচিত প্রবন্ধ নিয়ে প্রকাশিত “প্রবন্ধসমগ্র”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত।

।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বিপক্ষে জাতীয় নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দাঁড়িপাল্লার দেলাওয়ার হোসেন!

২৪
চাকসুর সকল বিভাগের সেমিনারের নির্বাচিত প্রবন্ধ নিয়ে প্রকাশিত “প্রবন্ধসমগ্র”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত।

।