সর্বশেষঃ

ইনসাফ হাউজিং ডেভেলপার্সের এজিএম সম্পন্ন! চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন!

৯০
ইনসাফ হাউজিং ডেভেলপার্সের এজিএম সম্পন্ন! চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন!

Screenshot

ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | সৈয়দ নুরুদ্দিন

ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অধ্যাপক মো. আক্তার হোসেন (মনু) নির্বাচিত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) কুমিল্লা মহানগরীর ঢুলিপাড়ায় ভার্চুয়াল ফান টাউনের একটি হলরুমে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী, জাকির হোসেন সরদার, অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক মনিরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ আলী মজুমদার ও মমিনুল ইসলাম।

বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কুমিল্লা বার্ডের সাবেক এডিজি ড. মাসুদুল হক চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাকিম এবং কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শহীদুল্লাহ।

নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পরিকল্পিত আবাসন, আধুনিক নগরায়ণ এবং মানসম্মত আবাসনসেবা নিশ্চিত করার পাশাপাশি নতুন বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি ও গ্রাহকদের আস্থা অর্জনে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নবনির্বাচিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স কুমিল্লার উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পিত নগরায়ণ, আবাসন খাতের বিকাশ এবং আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তোলার উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি কুমিল্লার সার্বিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

দ্য ঢাকা অবজারভার
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম

ব্রেকিং নিউজঃ কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনের রুকন পদ বাতিল!

৯০
ইনসাফ হাউজিং ডেভেলপার্সের এজিএম সম্পন্ন! চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন!

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগর এর তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম এ কথা নিশ্চিত করেছেন।

ব্রেকিং নিউজঃ পাবনার আতাইকুলায় ০২ বিএনপি নেতাকে গুলি করে হত্যা!

৯০
ইনসাফ হাউজিং ডেভেলপার্সের এজিএম সম্পন্ন! চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন!

।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বিপক্ষে জাতীয় নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দাঁড়িপাল্লার দেলাওয়ার হোসেন!

৯০
ইনসাফ হাউজিং ডেভেলপার্সের এজিএম সম্পন্ন! চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন!

।