কুমিল্লা মহানগরী জামায়াতের রুকন মশিউল হক মারুফের শয্যাপাশে মাও. আব্দুল হালিম। —সাথে ইয়াসিন আরাফাত!
কুমিল্লা মহানগরীর সদস্য (রুকন) মশিউল হক মারুফের শয্যাপাশে মাওলানা আব্দুল হালিম
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সদস্য (রুকন) জনাব মশিউল হক মারুফকে আজ দুপুরে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব মুহাম্মদ ইয়াছিন আরাফাত, বসুন্ধরা থানা আমীর জনাব আবুল বাসার, জনাব মারুফের সহধর্মিণী রুমা বেগম ও ছেলে সায়েমসহ জামায়াত নেতৃবৃন্দ।
মাওলানা আব্দুল হালিম এ সময় জনাব মারুফের চিকিৎসা ও স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন, পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন।
তিনি জনাব মারুফের দ্রুত রোগমুক্তি কামনায় মহান আল্লাহর নিকট দোয়া করেন।

| ২ নভেম্বর ২০২৬









