সংগ্রাম না পড়লে আমার দিনের শুরুটাই যেন সুন্দর হয় না! — আলী আহমাদ মাবরুর
৭ অক্টোবর ২০২৬ তারিখের দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতা শেয়ার করে আলী আহমাদ মাবরুর তাঁর ফেইসবুক পেইজে লিখেন…
❝আমরা দৈনিক সংগ্রাম কম পড়ি। অথচ আমার ক্ষেত্রে ভিন্নরকম অনুভূতি কাজ করে। সংগ্রাম না পড়লে আমার দিনের শুরুটাই যেন সুন্দর হয় না। সম্ভবত আব্বা থেকে আমি এই সিলসিলাটা পেয়েছি। সংগ্রাম নিয়ে এত কথা বললাম কারণ আজকের দৈনিক সংগ্রামে শাপলা গনহত্যা নিয়ে একটি অসাধারণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রীতিমতো আর্কাইভ করে রাখার মতো। ইতিহাসের ছাইপাঁশের আড়ালে চলে যাওয়া অনেক তথ্যই উঠে এসেছে এই প্রতিবেদনে। যাদের পক্ষে সম্ভব আজকের সংগ্রাম পত্রিকাটি সংগ্রহ করতে পারেন।❞

| ২ নভেম্বর ২০২৬












