সর্বশেষঃ

চাকসু’র আয়োজনে RUN Against FASCISM অনুষ্ঠিত!

৭৬
চাকসু’র আয়োজনে RUN Against FASCISM অনুষ্ঠিত!

১৫ আগস্টে “Run Against Fascism with CUCSU” আয়োজন করেছে চাকসু

আজ ১৫ আগস্ট রোজ শনিবার চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিভাগের উদ্যোগে “Run Against Fascism with CUCSU” আয়োজন করা হয়। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. আল ফোরকান। এছাড়াও ভিপি ও জিএস সহ চাকসুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই ইভেন্টে।

আজ (১৫ আগস্ট) সকাল ৮:০০ টায় প্রোগ্রামের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আল ফোরকান। উদ্বোধনের সময় মাননীয় উপাচার্য তার বক্তব্যে বলেন, “গত ১৭ বছরে হাসিনার ফ্যাসিজম আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রভাব ফেলেছিল। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ইতিহাসে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল তাদের সবার বিরুদ্ধে অবস্থান জানানোর জন্য চাকসুর এত অভিনব আয়োজনের প্রশংসা করছি।”

আয়োজন নিয়ে চাকসু ভিপি ইবরাহীম হোসেন রনি বলেন, “চাকসুর ব্যানারে এই ইভেন্টটি আয়োজন করার ব্যাপারে আমাদের আরও আগে থেকেই চিন্তা ছিল। অবশেষে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রোগ্রামটি বাস্তবায়ন করেছেন। চাকসুর মেয়াদ থাকাকালীন আমাদের এমন আরও কিছু আয়োজন থাকবে।”

চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, “হাসিনার ফ্যাসিবাদী আমলে দেশের আমজনতা যে ফ্যাসিজমের শিকার হয়েছে তার বিরুদ্ধে এই ইভেন্টটি একটি স্মারক হয়ে থাকবে। Run Against Fascism–এ শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই ইভেন্টের স্বার্থকতা ও হাসিনার ফ্যাসিবাদের ভয়াবহতার ইঙ্গিত বহন করে।”

ইভেন্টের আয়োজক চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ বলেন, “চব্বিশের লাল জুলাইয়ের স্মৃতি আমাদের মননে এখনও জাগ্রত। ফ্যাসিজমের কবর রচিত হওয়ার দুই বছর পর ১৫ আগস্ট আজকের দিনে আমরা আয়োজন করেছি রান এগেইন্সট ফ্যাসিজম উইথ চাকসু। আজ শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী। এই বিশেষ দিনেই আমাদের আয়োজন মূলত মুজিব ও মুজিব কন্যা হাসিনা এবং স্বৈরাচার এরশাদের ফ্যাসিজমের বিরুদ্ধে।”

দ্য ঢাকা অবজারভার
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম

ব্রেকিং নিউজঃ কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনের রুকন পদ বাতিল!

৭৬
চাকসু’র আয়োজনে RUN Against FASCISM অনুষ্ঠিত!

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগর এর তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম এ কথা নিশ্চিত করেছেন।

ব্রেকিং নিউজঃ পাবনার আতাইকুলায় ০২ বিএনপি নেতাকে গুলি করে হত্যা!

৭৬
চাকসু’র আয়োজনে RUN Against FASCISM অনুষ্ঠিত!

।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বিপক্ষে জাতীয় নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দাঁড়িপাল্লার দেলাওয়ার হোসেন!

৭৬
চাকসু’র আয়োজনে RUN Against FASCISM অনুষ্ঠিত!

।