সর্বশেষঃ

চান্দিনা উপজেলা নির্বাচন নিয়ে দ্য ঢাকা অবজার্ভারের জরিপ চলছে! বিপুল ব্যবধানে এগিয়ে এনসিপি’র অভি!

১৬৪
চান্দিনা উপজেলা নির্বাচন নিয়ে দ্য ঢাকা অবজার্ভারের জরিপ চলছে! বিপুল ব্যবধানে এগিয়ে এনসিপি’র অভি!

কুমিল্লা চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পরীক্ষামূলক সম্প্রচারে থাকা জাতীয় অনলাইন গণমাধ্যম ❝দ্য ঢাকা অবজার্ভার❞ এর অনলাইন জরিপ চলছে!

এতে দেখা যায়, গত চব্বিশ ঘন্টায় প্রায় দুই হাজার মতামতের মধ্যে অর্ধেকের বেশি তথা ৬৩% মত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্ভাব্যপ্রার্থী ও চান্দিনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবুল কাশেম অভির পক্ষে গেছে।

১৭ পার্সেন্ট মত নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন জামায়াতের প্রার্থী মাওলানা মোশারফ হোসেন এবং ১০ পার্সেন্ট মত নিয়ে তৃতীয় অবস্থানে আছেন বিএনপির সম্ভাব্য প্রার্থী একেএম আমীমুল এহসান। এদিকে ৮ পার্সেন্ট মত নিয়ে চতুর্থ অবস্থানে আছেন বিএনপির আরেক সম্ভাব্য প্রার্থী তৌহিদ বাবু।

এই জনমত জরিপ নিয়ে চান্দিনায় ব্যাপক আলোচনা চলছে। তরুণ প্রজন্মের একটাই প্রশ্ন¿ তাহলে কি আবুল কাসেম অভি এবার উপজেলা নির্বাচনে বাজিমাত করবেন? এই আলোচনা এখন চান্দিনার হাটে-ঘাটে মাঠে, রাস্তাঘাটে-দোকানপাটে সব জায়গায়।

জানতে চাইলে আবুল কাশেম অভি জানান, অনলাইন জরিপ এবং ময়দানের মধ্যে তফাৎ থাকলেও একেবারেই ফেলে দেওয়ার মত নয়। আমার প্রত্যাশা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম যদি আমার উপর আস্থা রেখে নমিনেশন দেন তাহলে আমি আমার সর্বশক্তি নিয়োগ করে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবো।

দ্য ঢাকা অবজারভার
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম

ব্রেকিং নিউজঃ কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনের রুকন পদ বাতিল!

১৬৪
চান্দিনা উপজেলা নির্বাচন নিয়ে দ্য ঢাকা অবজার্ভারের জরিপ চলছে! বিপুল ব্যবধানে এগিয়ে এনসিপি’র অভি!

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগর এর তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম এ কথা নিশ্চিত করেছেন।

ব্রেকিং নিউজঃ পাবনার আতাইকুলায় ০২ বিএনপি নেতাকে গুলি করে হত্যা!

১৬৪
চান্দিনা উপজেলা নির্বাচন নিয়ে দ্য ঢাকা অবজার্ভারের জরিপ চলছে! বিপুল ব্যবধানে এগিয়ে এনসিপি’র অভি!

।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বিপক্ষে জাতীয় নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দাঁড়িপাল্লার দেলাওয়ার হোসেন!

১৬৪
চান্দিনা উপজেলা নির্বাচন নিয়ে দ্য ঢাকা অবজার্ভারের জরিপ চলছে! বিপুল ব্যবধানে এগিয়ে এনসিপি’র অভি!

।