সর্বশেষঃ

উপমহাদেশের প্রখ্যাত আলেম ও সাবেক মন্ত্রী একেএম ইউসুফের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমীরের শোক!

১০১
উপমহাদেশের প্রখ্যাত আলেম ও সাবেক মন্ত্রী একেএম ইউসুফের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমীরের শোক!

জামায়াতের সাবেক সিনিয়র নায়েবে আমীর, উপমহাদেশের প্রখ্যাত আলেম ও সাবেক মন্ত্রী আবুল কালাম মুহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ্ এর সহধর্মিণী রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন!

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৯০ বছর।

জামায়াত আমীরের শোক!

মরহুমা রাবেয়া খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

শোক জানিয়ে জামায়াত আমীর তাঁর ভেরিফাইড ফেইসবুক পেজে লিখেন,

 

❝উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য আলেম-ওলামার রুহানী উস্তাদ, সাবেক মন্ত্রী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্ত প্রণেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ-এর প্রিয়তমা স্ত্রী মুহতারামা রাবেয়া খাতুন দুনিয়ার সফর শেষ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মুহতারামা রাবেয়া খাতুন এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে মহিলাদের মাঝে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে।

আল্লাহ তা’য়ালা তাঁর এই বান্দীর ওপর রহম করুন, শান্তির ফায়সালা দান করুন, মাগফিরাত এনায়েত করুন এবং শহীদি দরজা ও জান্নাতুল ফিরদাউস নসীব করুন।

অনন্ত সফরে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর করুণা এবং রহমতের ফিরিশতা দিয়ে সাহায্য করুন।

মরহুমার সন্তান, আত্নীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা সবরে জামিল আতা করুন। আমিন।❞

দ্য ঢাকা অবজারভার
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম

ব্রেকিং নিউজঃ কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনের রুকন পদ বাতিল!

১০১
উপমহাদেশের প্রখ্যাত আলেম ও সাবেক মন্ত্রী একেএম ইউসুফের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমীরের শোক!

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগর এর তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম এ কথা নিশ্চিত করেছেন।

ব্রেকিং নিউজঃ পাবনার আতাইকুলায় ০২ বিএনপি নেতাকে গুলি করে হত্যা!

১০১
উপমহাদেশের প্রখ্যাত আলেম ও সাবেক মন্ত্রী একেএম ইউসুফের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমীরের শোক!

।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বিপক্ষে জাতীয় নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দাঁড়িপাল্লার দেলাওয়ার হোসেন!

১০১
উপমহাদেশের প্রখ্যাত আলেম ও সাবেক মন্ত্রী একেএম ইউসুফের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমীরের শোক!

।