তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক
ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে থাকছে আরও একটি ব্যতিক্রমী আয়োজন—তিনটি ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান।এতদিন বিশ্বকাপ মানেই ছিল একটি দেশ ও একটি উদ্বোধনী অনুষ্ঠান। এমনকি ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আসর আয়োজন করলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল শুধুমাত্র সিউলে। তবে এবার সেই প্রচলিত ধারা ভেঙে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় তুলে ধরতে আলাদা আয়োজন করেছে তিন আয়োজক দেশ।

| ২ নভেম্বর ২০২৬












