কারা কারা পারফর্ম করছেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে?
বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে প্রথম ম্যাচের মধ্য দিয়ে রেকর্ড ১০৪ ম্যাচের এই ফুটবল মহাযজ্ঞের সূচনা হবে, যা ১৯ জুলাই নিউইয়র্কের ফাইনালের মাধ্যমে শেষ হবে।বিশ্বকাপের প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে, যা বর্তমানে মেক্সিকো সিটি স্টেডিয়াম নামে পরিচিত। ১১ জুনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকোর ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি ও পুতুল শিল্পের প্রদর্শনী থাকবেএখানে পারফর্ম করবেন শাকিরার মতো বিশ্বখ্যাত তারকা, যিনি বার্না বয়ের সাথে তাঁর নতুন গান পরিবেশন করবেন। এ ছাড়া মেক্সিকোর মঞ্চ মাতাতে থাকছেন জে বালভিন, আলেজান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় শিল্পী টাইলা।

| ২ নভেম্বর ২০২৬












