দেয়াল উপন্যাসের ১৯৩ তম পাতায়/
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল নিয়ে হুমায়ুন আহমেদের মূল্যায়ন!
ইতিহাসের দর্পণে জিয়া: একাল ও সেকাল
হুমায়ুন আহমেদ তার বিখ্যাত ‘দেয়াল’ উপন্যাসে জিয়াউর রহমানের শাসনকালে জনজীবনের স্বস্তি ও সমকালীন বাস্তবতার চিত্র এঁকেছেন এভাবে–
❝জিয়াউর রহমানের পাঁচ বছরের শাসনে প্রতি মাঘের শেষে বর্ষন হয়েছিল কিনা তা কেউ হিসাব রাখেনি ,তবে এই পাঁচ বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি । অতি বর্ষনের বন্যা না, খরা না , জলোচ্ছাস না । দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হলো । দ্রব্যমূল্য লাগামছাড়া হলো না । বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তে লাগলো।❞
তিনি লিখেন–
❝বাংলাদেশের মানুষ মনে করতে লাগলো অনেক দিন পর তারা এমন এক রাষ্ট্রপ্রধান পেয়েছে যিনি সৎ। নিজের জন্য বা নিজের আত্নীয়স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই । বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা । তিনি খাল কেটে দেশ বদলাতে চান। জিয়া মানুষটা সৎ ছিলেন , এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সৎ না, আসলেই সৎ। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই।❞ (দেয়াল, পৃষ্ঠা-১৯৩)

| ২ নভেম্বর ২০২৬









