কুমিল্লার চান্দিনায় আবেদা-নূর এলামনাই রি-ইউনিয়ন ফুটবল
২০১৭ ব্যাচের দুর্দান্ত সাফল্য, চ্যাম্পিয়ন ট্রফি জয়
অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “ABEDA-NOOR Alumni Reunion Football Tournament 2026”। শুক্রবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হওয়া এই টুর্নামেন্টে বিভিন্ন ব্যাচ অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় দারুণ পারফরম্যান্স দেখিয়ে সবার নজর কাড়ে ২০১৭ ব্যাচ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা ও চমৎকার টিমওয়ার্কের মাধ্যমে একের পর এক ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় দলটি।
ফাইনাল ম্যাচেও অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে Batch-17। বিজয়ের পর খেলোয়াড় ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
২০১৭ ব্যাচের সদস্যরা বলেন,
“এই জয় শুধু একটি ট্রফি নয়, এটি আমাদের বন্ধুত্ব, ঐক্য ও পরিশ্রমের প্রতীক।” 🏆⚽

| ২ নভেম্বর ২০২৬












