সর্বশেষঃ

❝প্লিজ প্রতিমুহূর্তে সতর্ক থাকুন। আপনার আদরের রাজকন্যাকে কোনো নরপশুর হাতে পিষে যেতে দেবেন না❞

৩৯
❝প্লিজ প্রতিমুহূর্তে সতর্ক থাকুন। আপনার আদরের রাজকন্যাকে কোনো নরপশুর হাতে পিষে যেতে দেবেন না❞

তরুণ কলামিস্ট ও লেখক লাবিব আহসান তাঁর ফেইসবুক একাউন্টে লিখেন,

 

❝মেয়েটা বাবা-মাকে না বলে কুমিল্লার বাসা থেকে বেরিয়ে গেল। চারদিন তার খোঁজ নেই। সে বান্ধবীর সাথে একা একা ঘুরে বেড়াচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার। এরপর এক গভীর রাতে কক্সবাজার থেকে এসে নামল কুমিল্লার পদুয়ার বাজারস্থ নূরজাহান হোটেলে। সেখান থেকে তার বাসা ৩০ মিনিটের পথ। সেই গভীর রাতে একা একটা সিএনজিতে উঠে পড়ল। হাতে আইফোন।

ক্যান ইউ ইমাজিন? ওই গভীর রাতে আমরা পুরুষ মানুষও তো একা কোনো সিএনজিতে উঠতে একশবার ভাববো! কারণ স্বয়ং নবিজি রাতের ভ্রমণের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। একটা পনেরো বছরের মেয়ে অলমোস্ট প্রাপ্তবয়স্কা। তার এতটুকু সেন্স তৈরি হলো না কেন যে, একজন অপরিচিত সিএনজি চালকের সঙ্গে ওই গভীর রাতে একাকী যাওয়াটা কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে?

এখন কেউ কেউ বক্তব্য দেবেন–’আপনারা ফোকাস অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন। ভিকটিমকে দোষারোপ করা মানে দোষীর দায়মুক্তি।’ মানলাম যে, আপনার বক্তব্য সত্য। কিন্তু আপনি এই দেশ, এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানেন না? জানেন না যে, এ সকল প্রত্যাশা এখানে বাতুলতা মাত্র? কোনো আইন, কোনো বিচার এখানে নেই। তাহলে এসব বলে অযথা সময়ক্ষেপণ কেন? এদেশে বাঁচতে হলে নিজের ভাবনা নিজেকেই ভাবতে হবে ভাই!

রাষ্ট্র যখন অথর্ব, তখন আপনি নিজে সচেতন হলেন না কেন? কাকে দোষ দিয়ে সান্ত্বনা খুঁজবেন? আপনার মেয়েটাকে, আপনার বোনটাকে শৈশব থেকেই শিখিয়ে দিন–এই দেশে সে চাইলেই একটা ছেলের মতো নিশ্চিন্তে চলাফেরা করতে পারে না। তার নিরাপত্তার প্রশ্ন আছে। এমনকি খুব কাছের কেউও সবচেয়ে বড় ক্ষতিটা করে দিতে পারে তার। মেয়ের অভিভাবকগণের প্রতি অনুরোধ! প্লিজ প্রতিমুহূর্তে সতর্ক থাকুন। আপনার আদরের রাজকন্যাকে কোনো নরপশুর হাতে পিষে যেতে দেবেন না।❞

‘আদরের ফুল’/ লাবিব আহসান

দ্য ঢাকা অবজারভার
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম

ব্রেকিং নিউজঃ কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনের রুকন পদ বাতিল!

৩৯
❝প্লিজ প্রতিমুহূর্তে সতর্ক থাকুন। আপনার আদরের রাজকন্যাকে কোনো নরপশুর হাতে পিষে যেতে দেবেন না❞

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগর এর তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম এ কথা নিশ্চিত করেছেন।

ব্রেকিং নিউজঃ পাবনার আতাইকুলায় ০২ বিএনপি নেতাকে গুলি করে হত্যা!

৩৯
❝প্লিজ প্রতিমুহূর্তে সতর্ক থাকুন। আপনার আদরের রাজকন্যাকে কোনো নরপশুর হাতে পিষে যেতে দেবেন না❞

।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বিপক্ষে জাতীয় নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দাঁড়িপাল্লার দেলাওয়ার হোসেন!

৩৯
❝প্লিজ প্রতিমুহূর্তে সতর্ক থাকুন। আপনার আদরের রাজকন্যাকে কোনো নরপশুর হাতে পিষে যেতে দেবেন না❞

।