সর্বশেষঃ

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি-এর সতর্কতা

৫৫
দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি-এর সতর্কতা

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশইন, চোরাচালান, মাদক,অস্ত্র পাচার এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সজাগ ও সতর্ক রয়েছে ।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) দায়িত্বাধীন দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় পুশইন ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়ে বাসিন্দাদের মাঝে সচেতনতা বাড়াতে সভা এবং মাইকিং করা হচ্ছে।সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় বিজিবি-এর অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) প্রতিটি বিওপি হতে বর্তমানে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষায় চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। ঈদের ছুটিতেও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দিনাজপুর ব্যাটালিয়নের (৪২বিজিবি) সদস্যগণ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশরোধে সর্বোচ্চ সতর্কতা জারি এবং টহল জোরদার করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান এবং নিয়মিত জনসচেতনতামূলক সভা পরিচালনার মাধ্যমে সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করা হচ্ছে।

দ্য ঢাকা অবজারভার
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম

ব্রেকিং নিউজঃ কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনের রুকন পদ বাতিল!

৫৫
দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি-এর সতর্কতা

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগর এর তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম এ কথা নিশ্চিত করেছেন।

ব্রেকিং নিউজঃ পাবনার আতাইকুলায় ০২ বিএনপি নেতাকে গুলি করে হত্যা!

৫৫
দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি-এর সতর্কতা

।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বিপক্ষে জাতীয় নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দাঁড়িপাল্লার দেলাওয়ার হোসেন!

৫৫
দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি-এর সতর্কতা

।