সর্বশেষঃ

চান্দিনায় দুই জামায়াত নেতার পদ স্থগিত হওয়া নিয়ে ধূম্রজাল! কর্মীদের মিশ্র প্রতিক্রিয়া…

১১৯
চান্দিনায় দুই জামায়াত নেতার পদ স্থগিত হওয়া নিয়ে ধূম্রজাল! কর্মীদের মিশ্র প্রতিক্রিয়া…

কুমিল্লার চান্দিনা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই নেতার পদ স্থগিত নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

সোমবার স্থানীয় গণমাধ্যম গুলোতে একের পর এক নিউজ প্রকাশ হতে থাকে। কুমিল্লা থেকে প্রকাশিত আকাশ টিভি জানায়, মহিলা মাদ্রাসায় চাকরি বহাল রাখার কারণে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোশারফ হোসেন এবং উপজেলা যুব বিভাগের সভাপতি ইলিয়াস সরকারের পদ স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত নিউজের সাথে গণমাধ্যমটি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত একটি চিঠি সংযুক্ত করে দেয়।

এই নিউজ প্রকাশের পর ওই এলাকার জামায়াতের কর্মী ও শুভাকাঙ্কীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এদিকে চান্দিনা থেকে প্রকাশিত অনলাইন গণমাধ্যম চান্দিনা মেইল দুপুরের দিকে একই নিউজ প্রকাশ করে ঘন্টা খানেকের পর সেই নিউজটি সরিয়ে নেয়।

আকাশ টিভির সম্পাদক মহিউদ্দিন আকাশ জানান, প্রকাশিত নিউজটি তার করা নয়! যে সাংবাদিক করেছেন তিনিই ভাল বলতে পারবেন! তবে জামায়াতের কেন্দ্রের পক্ষ থেকে এমন সার্কুলার রয়েছে দাবি করে তিনি জানান, কেন্দ্রীয় সংগঠনের আনুগত্য থাকলে অবশ্যই পদ স্থগিত হয়ে যাবার কথা।

চান্দিনা মেইলের সম্পাদক সালাউদ্দিন রিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইতোমধ্যে নিউজটি তারা সরিয়ে নিয়েছেন, এছাড়া তিনি আর কোনো মন্তব্য করেন নি।

চান্দিনা উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ জানান, কেন্দ্র সার্কুলার দিয়েছে সেটা আমরা দেখেছি। এ ব্যাপারে জেলা সংগঠন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন, তবে আমাদের জেলায় এখনো এই সিদ্ধান্ত কার্যকর হয়নি, হয়তো হবে, যখন হবে তখন জানতে পারবেন। কিন্তু হবার আগে এ ধরনের নিউজ অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন এই জামায়াত নেতা।

দ্য ঢাকা অবজারভার
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম

ব্রেকিং নিউজঃ কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনের রুকন পদ বাতিল!

১১৯
চান্দিনায় দুই জামায়াত নেতার পদ স্থগিত হওয়া নিয়ে ধূম্রজাল! কর্মীদের মিশ্র প্রতিক্রিয়া…

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগর এর তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম এ কথা নিশ্চিত করেছেন।

ব্রেকিং নিউজঃ পাবনার আতাইকুলায় ০২ বিএনপি নেতাকে গুলি করে হত্যা!

১১৯
চান্দিনায় দুই জামায়াত নেতার পদ স্থগিত হওয়া নিয়ে ধূম্রজাল! কর্মীদের মিশ্র প্রতিক্রিয়া…

।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বিপক্ষে জাতীয় নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দাঁড়িপাল্লার দেলাওয়ার হোসেন!

১১৯
চান্দিনায় দুই জামায়াত নেতার পদ স্থগিত হওয়া নিয়ে ধূম্রজাল! কর্মীদের মিশ্র প্রতিক্রিয়া…

।