চান্দিনায় এনসিপির আয়োজনে জুলাই শহীদদের দোয়া ও সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত!
কুমিলার চান্দিনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পঙ্গুত্ববরণকারী দের স্মরণে দোয়া ও সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা জুলাই শহীদদের প্রতি সম্মান শ্রদ্ধা অটুট রেখে আহত পঙ্গুত্বদের চিকিৎসা পূনর্সবাসনে সবকিছুর দায়িত্ব সরকার নিতে হবে বলে দাবি জানান এবং জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখার জন্য জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং ভবিষ্যত বিনির্মানে সরকারকে কাজ করতে হবে বলে দাবী করেন।
আজ বিকেল তিনটায় চান্দিনা উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় নাগরিক পার্টি চান্দিনা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আবুল কাশেম অভির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইঞ্জারুল হক, চান্দিনা থানা ওসি (তদন্ত) আব্দুস সালাম, চান্দিনা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোশারফ হোসেন, সামাজিক সংগঠন ডাইনামিক ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ও জুলাই যোদ্ধা মাহমুদ শরীফ, পিপুইয়া হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব জামাল হোসেন সহ অন্যান্যরা।
বক্তারা জানান এই মাসে জুলাই যোদ্ধাদের উপরে সিলেট হবিগঞ্জে যে বর্বর কায়দায় আক্রমণ চালানো হচ্ছে তার নিন্দা তাড়ানোর ভাষা আমাদের নেই। অবিলম্বে জুলাই যোদ্ধাদের উপর এ ধরনের হামলা বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে অন্যথায় জনগণ ২৪ সালের মত রাস্তায় নেমে আরও একটি বিপ্লব সংঘটিত করতে বাধ্য হবে।
অনুষ্ঠানে চান্দিনা উপজেলার দুই জুলাই শহীদ ইমাম হাসান তাইয়েম ভূঁইয়ার মা এবং শহীদ ফারুক হোসেনের সহধর্মিনীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং এনসিপির পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

| ২ নভেম্বর ২০২৬









