সর্বশেষঃ

চাকসুতে বিদায়ের সুর! শিক্ষার্থীদের জন্য নতুন এম্বুলেন্স উপহার প্রদান ও হল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।

৪০
চাকসুতে বিদায়ের সুর! শিক্ষার্থীদের জন্য নতুন এম্বুলেন্স উপহার প্রদান ও হল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।

চাকসুর উদ্যােগে শিক্ষার্থীদের জন্য নতুন এম্বুলেন্স প্রদান ও হল প্রতিনিধি সম্মেলন সম্পন্ন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সেবার জন্য একটি নতুন অ্যাম্বুলেন্স উপহার হিসেবে প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুর ১:৩০টায় চাকসু প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই এম্বুলেন্স হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও চাকসুর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য ও রাজনৈতিক চিন্তার ভিন্নতা থাকতে পারে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার পরিবেশ, গণতান্ত্রিক চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ বজায় রাখতে হবে, যাতে ভবিষ্যতেও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। মতপ্রকাশের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়াও জরুরি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও সম্প্রসারিত হচ্ছে। এ উদ্যোগে অবদান রাখার জন্য সংশ্লিষ্ট দাতা ও চাকসুর প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, অ্যাম্বুলেন্স মানুষের বিপদের সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি, এই উদ্যোগের মাধ্যমে জরুরি মুহূর্তে শিক্ষার্থীরা দ্রুত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে। যিনি এই মহৎ কাজে সহযোগিতা করেছেন, তাঁর জন্য আমাদের আন্তরিক দোয়া ও শুভকামনা রইল। এছাড়া এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, চাকসু এ পর্যন্ত শিক্ষার্থীদের কল্যাণে যেসব উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও নির্বাচিত ছাত্র সংসদ শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। আমাদের অঙ্গীকার হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে উন্নীত করা এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি ও জিএস সাঈদ বিন হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভুঞা। এছাড়া উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, চবি চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম নিয়াজ উদ্দিন, চাকসুর স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরানসহ চাকসু ও হল সংসদসমূহের অন্যান্য প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে এম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়। এরপর নতুন এম্বুলেন্স পরিদর্শন করেন মাননীয় উপাচার্যসহ অতিথিবৃন্দ।

এরপর চাকসুর প্রতিনিধি সম্মেলনের র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন চবি মাননীয় উপাচার্য ও চাকসুর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, চাকসুর ভিপি ও জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

দ্য ঢাকা অবজারভার
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম

ব্রেকিং নিউজঃ কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনের রুকন পদ বাতিল!

৪০
চাকসুতে বিদায়ের সুর! শিক্ষার্থীদের জন্য নতুন এম্বুলেন্স উপহার প্রদান ও হল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগর এর তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম এ কথা নিশ্চিত করেছেন।

ব্রেকিং নিউজঃ পাবনার আতাইকুলায় ০২ বিএনপি নেতাকে গুলি করে হত্যা!

৪০
চাকসুতে বিদায়ের সুর! শিক্ষার্থীদের জন্য নতুন এম্বুলেন্স উপহার প্রদান ও হল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।

।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বিপক্ষে জাতীয় নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দাঁড়িপাল্লার দেলাওয়ার হোসেন!

৪০
চাকসুতে বিদায়ের সুর! শিক্ষার্থীদের জন্য নতুন এম্বুলেন্স উপহার প্রদান ও হল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।

।