সর্বশেষঃ

কুমিল্লায় জামায়াতের দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় সংগঠনের তদন্ত কমিটি গঠন! ৭ দিনের মধ্যে রিপোর্ট!

১৮
কুমিল্লায় জামায়াতের দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় সংগঠনের তদন্ত কমিটি গঠন! ৭ দিনের মধ্যে রিপোর্ট!

আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়,

❝কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেয়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী শাখা কার্যালয়ে গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে সংঘটিত ঘটনা এবং উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনার জন্য গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে কুমিল্লা মহানগরী জামায়াত কার্যালয়ে সংঘটিত ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

১. বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৬ নং ধারার ৩ নং উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নং ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেয়া হয়েছে।

২. এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগরী সংগঠন পরিচালিত হবে।

৩. কুমিল্লা মহানগরী সংগঠন কেন্দ্রের পক্ষ থেকে তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

৪. গত ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- সংগঠনের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

উক্ত কমিটি আগামী ১ সপ্তাহের মধ্যে আমীরে জামায়াতের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিবেন।

৬. তদন্ত প্রতিবেদন জমার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

ধন্যবাদান্তে-

এহসানুল মাহবুব জুবায়ের
সহকারী সেক্রেটারি জেনারেল এবং
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী❞

দ্য ঢাকা অবজারভার
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম

ব্রেকিং নিউজঃ কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনের রুকন পদ বাতিল!

১৮
কুমিল্লায় জামায়াতের দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় সংগঠনের তদন্ত কমিটি গঠন! ৭ দিনের মধ্যে রিপোর্ট!

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগর এর তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম এ কথা নিশ্চিত করেছেন।

ব্রেকিং নিউজঃ পাবনার আতাইকুলায় ০২ বিএনপি নেতাকে গুলি করে হত্যা!

১৮
কুমিল্লায় জামায়াতের দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় সংগঠনের তদন্ত কমিটি গঠন! ৭ দিনের মধ্যে রিপোর্ট!

।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বিপক্ষে জাতীয় নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দাঁড়িপাল্লার দেলাওয়ার হোসেন!

১৮
কুমিল্লায় জামায়াতের দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় সংগঠনের তদন্ত কমিটি গঠন! ৭ দিনের মধ্যে রিপোর্ট!

।