এসএসসিতে ১১৭৩ নম্বর পেলেন চান্দিনার কৃতি শিক্ষার্থী জারিন তাবাসসুম!
এসএসসিতে ১১৭৩ নম্বর পেলেন চান্দিনার কৃতি শিক্ষার্থী জারিন তাবাসসুম!
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ২০২৬ পরীক্ষায় চান্দিনা উপজেলার জারিন তাবাসসুম অসাধারণ ফলাফল অর্জন করেছে।
১২৫০ নম্বরের মধ্যে ১১৭৩ নম্বর পেয়েছে সে। বিশেষ করে রসায়সে ১০০-এর মধ্যে ১০০ নম্বর পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে জারিন।
বিজ্ঞান বিভাগের এই মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া। নিজের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় সে।
জারিনের এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্নপূরণের জন্য শুভকামনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।

| ২ নভেম্বর ২০২৬












