এখনো সন্ধান মেলেনি শিবির নেতা জিসান মিয়ার… উৎকণ্ঠায় পরিবার!
এখনো সন্ধান মিলেনি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ প্রধান ওরফে জিসান মিয়ার!
গতকাল সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি!
তাঁর হোয়াটসঅ্যাপে গিয়ে দেখা যায় সর্বশেষ অ্যাক্টিভিটি ছিলো ৮ টা ২৯ মিনিটে, এরপর থেকেই জিসান মিয়ার সাথে পরিবার ও আত্মীয়স্বজনের কোন যোগাযোগ আর হয়নি।

| ২ নভেম্বর ২০২৬












