মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের এক বছর পূর্ণ হয়েছে গতকাল। এই পুরো সময়জুড়ে আমার পদ ও পদের বাইরে গিয়ে সক্ষমতার আলোকে আমি বিভিন্নভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করার চেষ্টা করেছি।

মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে কাজ করার মৌসুম ছিল ডিসেম্বর, ফেব্রুয়ারী ও মার্চ মাস। নির্বাচিত হওয়ার পর এই সময়টাতে শিক্ষার্থীদের পরীক্ষা, ক্লাস-পরীক্ষা বন্ধ, নির্বাচন, রমজান, ঈদুল ফিতর সহ নানা কারণে কাজের ধারাবাহিকতা নষ্ট হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন থেকে বাজেটের কানাকড়িও পাইনি এই সময়টাতে। তবুও বিভিন্ন উপায় অবলম্বন করে এই সেক্টরে কিছু কাজ করার চেষ্টা করেছি।

১. চাকসু নেতৃবৃন্দের উদ্যোগে চাকসুর জিএস বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রব –এর কবর জিয়ারত (১৮ অক্টোবর, ২০২৫)
২. বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দুইদিন ব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫
৩. বিজয় দিবস উপলক্ষে বই পাঠ প্রতিযোগিতা-২০২৫
৪. মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন (২১ ফেব্রুয়ারী, ২০২৬)
৫. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবন্ধ রচনা প্রতিযোগিতা (২৫ মার্চ, ২০২৬)
৬. মহান বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে, ভাষা শহীদ দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসে চাকসুর পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ ও বীর যোদ্ধাদের স্মরণ।
৭. বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর সংস্কার, সংরক্ষণ ও আধুনিকায়নের জন্য মাননীয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও আলোচনা (১৯ আগস্ট, ২০২৬)
৮. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫ তম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মোনাজাত আয়োজন। (২০ আগস্ট, ২০২৬)
৯. মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ৬৯ এর গণঅভ্যুত্থানকে গ্রাফিতির মাধ্যমে চিত্রায়ণ
১০. শহীদ জিয়াউর রহমানসহ মুক্তিযোদ্ধাদেরকে চাকসুর বিবৃতি ও শোকবার্তার মাধ্যমে স্মরণ
১১. মুক্তিযুদ্ধে চবির শহীদ মোহাম্মদ হোসেন বীর প্রতীকের নামে কলা অনুষদ অডিটোরিয়ামের নামকরণের ব্যাপারে ৬ষ্ঠ কার্যনির্বাহী সভায় প্রস্তাবনা পাশ।

তালিকার বাইরেও একটি প্রবন্ধ সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছি। শীঘ্রই মোড়ক উন্মোচন হবে। সেখানে বঙ্গভঙ্গ থেকে চব্বিশ পর্যন্ত বাংলাদেশের আজাদীর লড়াইকে কেন্দ্র করে প্রবন্ধগুলো সাজানো হয়েছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাসকে তুলে ধরার প্রয়াস রয়েছে এই গ্রন্থে। সবাইকে পড়ার জন্য অগ্রীম আহ্বান।

ধন্যবাদান্তে
মোনায়েম শরীফ
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, চাকসু–২০২৫

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }