কুমিল্লা মহানগর জামায়াতের আমীর নির্বাচনকে সামনে রেখে আজকের সংঘর্ষের পর সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তফা শাকেরুল্লাহ তাঁর ফেইসবুক একাউন্টে লিখেন,
❝আনফিট লোককে কোথাও বসিয়ে দিয়ে “আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব আসছে” বললে দুইটা কাজ হয়-
১. প্রত্যেক জিনিস সঠিক জায়গায় রাখার যে আল্লাহ প্রদত্ত আমানত, ঐটার খেয়ানত হয়। যেই জিনিস যেই অবস্থানে থাকার কথা, সেই অবস্থানে না রাখাই কিন্তু জুলুম।
২. আনফিট লোকের উপর দায়িত্ব দিয়ে এইটা “আল্লাহর পক্ষ থেকে আসছে” বলার মাধ্যমে আল্লাহর সিফাতকে অসম্মান করা হয়। একটা আনফিট লোককে আল্লাহ সিলেক্ট করেছেন বলে আল্লাহ সুবহানাহুর শানে অপবাদ দেওয়া হয়। আল্লাহ নিজে ডিরেক্ট যখন কাউকে দায়িত্ব দিয়েছেন, কখনোই আনফিট কাউকে দায়িত্ব দেন নাই। নবী রাসুলরা আল্লাহর ডিরেক্ট সিলেকশন ছিলেন। সব নবী রাসুলগণ তাদের কওমের মধ্যে যোগ্যতম মানুষ ছিলেন।
আল্লাহর খলিফা হিসেবে কর্ম সম্পাদনকালে আমার দায়িত্ব আল্লাহর সুন্নত অনুসরণ করা। আমি যখন আনফিট কাউকে সিলেক্ট করে “আল্লাহর পক্ষ থেকে আসছে” বলে চালায়ে দেই, আমি তখন মূলত আল্লাহর নামে একটা অপবাদ দেই, কারণ আনফিট ব্যাক্তিকে দায়িত্ব দেওয়া আল্লাহর সুন্নতের খেলাফ। আল্লাহর নিজের যেই ডিরেক্ট সিলেকশনের নমুনা আমাদের সামনে আছে, সেখানে এমন একটা উদাহরণও কেউ দেখাতে পারবে না।❞