চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিভাগের আয়োজনে সম্পন্ন হলো “আজাদীর বই উৎসব”
“আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার পতন ও পলায়ন” শীর্ষক বই উপহারকে উপলক্ষ করে চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিভাগের উদ্যোগে আয়োজিত হয়েছে “আজাদীর বই উৎসব”। চাকসুর ভিপি ইবরাহীম হোসেন রনির সভাপতিত্বে এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় একঝাঁক অতিথির উপস্থিতিতে আয়োজনটি পূর্ণতা লাভ করে।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আতিয়ার রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন বইটির অনুবাদক এবং দৈনিক আমার দেশ পত্রিকার সহযোগী সম্পাদক আলফাজ আনাম। শিক্ষার্থীরা বইটি নিয়ে উচ্ছ্বসিত হয়ে স্মৃতিস্বরূপ অটোগ্রাফ নেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন প্রচ্ছদ প্রকাশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবু সুফিয়ান।
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব এবং আইন ও মানবাধিকার সম্পাদক তৌহিদুল ইসলাম রাব্বি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
শিক্ষার্থীদের স্মৃতিতে ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার পতনকে জারি রাখতে চাকসুর এ আয়োজনে প্রায় ৫০০ শিক্ষার্থীর নিকট বইটি উপহার প্রদান করা হয়।