আব্বাস আলী খান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর হিসেবে ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৯ বছরের যুগপৎ আন্দোলনে নির্ভীক ভূমিকা পালন করেন। জনাব আব্বাস আলী খান ১৯৬২ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন এবং মালেক মন্ত্রীসভার শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি গ্রুপের নেতৃত্ব দেন এবং জাতীয় পরিষদে ইসলাম ও গণতন্ত্রের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনিই জামায়াতের গণআন্দোলন কর্মসূচি, কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলনের ঘোষণা দেন এবং পরবর্তীতে কেয়ারটেকার সরকার গঠন দাবি সকলের গণদাবিতে পরিণত হয় এবং সর্বশেষ ১৯৯৬ সালে পার্লামেন্টে কেয়ারটেকার সরকার গঠন পদ্ধতি আইন হিসেবে পাস হয়। তিনি ১৯১৫ সালের জয়পুরহাটে জন্মগ্রহণ করেন। তিনি জয়পুরহাট শহরের বৃহত্তম ঈদের জামায়াতের ইমাম ছিলেন। অনুবাদ ও মৌলিক রচনা মিলিয়ে আব্বাস আলী খানের প্রায় পঁয়ত্রিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ১৯৯৯ সালের ৩ অক্টোবর তিনি ইনতিকাল করেন।