আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে বরুড়া উপজেলার ৬ নং চিতড্ডা ইউনিয়নে বাংলাদেশ জামায়তে ইসলামী থেকে চেয়ারম্যান প্রার্থী মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও তরুণ ব্যবসায়ী আজহারুল ইসলাম মাহ্ফুজ।

মাহ্ফুজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে চিতড্ডা ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

চেতনা ইউনিয়নের মুড়িয়ারা ২নং ওয়ার্ড পোদ্দার বাড়ির জনাব আব্দুস সামাদ সাহেবের পুত্র আজহারুল ইসলাম মাহ্ফুজ।

দ্যা ঢাকা অবজার্ভারকে মাহ্ফুজ জানান, সারাদেশের সকল ইউনিয়ন পরিষদের এখন জনগণ তরুণদের চায়। জনগণের চাহিদা কে কাজে লাগিয়ে একটি আদর্শ চিতড্ডা ইউনিয়ন গঠন করাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }