জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর নজরুল ইসলাম তাঁর ফেইসবুক একাউন্টে লিখেন…
❝ইসলামী ব্যাংকে বৈষম্য: দু’জন অভিযুক্তের একজন কারাগারে আরেকজন এমডি হয়েছিলেন-
ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মনিরুল মওলা এবং মোহাম্মদ ওমর ফারুক খান (যিনি ব্যাংকটির এমডি ও অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে বাধ্যতামূলক ছুটিতে যান এবং তার পদত্যাগপত্র গৃহীত হয়।) দু’জনই এস আলমের অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতি সংক্রান্ত মামলায় অভিযুক্ত ছিলেন। মুনিরুল মওলা কারাগারে গিয়েছেন এবং এখনো কারাগারে আছেন। বিপরীতে অপর অভিযুক্ত কর্মকর্তা ওমর ফারুক খান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিভাবে সন্মানিত হয়েছিলেন? এহেন বৈষম্যের জবাব দেবে কে?❞