চান্দিনায় এসএসসিতে ঈর্ষণীয় সাফল্য সানিয়া ও তাসপিয়ার, পেলেন ১১৮১ ও ১১৮০ নম্বর!
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬-এ চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দুই সহপাঠী শিক্ষার্থী সানিয়া ইসলাম জিম ও তাসপিহা তাবাসসুম অসাধারণ ফলাফল অর্জন করেছে।
১২৫০ নম্বরের মধ্যে সানিয়া ইসলাম জিম ১১৮১ নম্বর এবং তাসপিহা তাবাসসুম ১১৮০ নম্বর পেয়েছে।
মেধাবী এই দুই শিক্ষার্থীর ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া। নিজের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় তারা।
সানিয়া ও তাসপিয়ার এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্নপূরণের জন্য শুভকামনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।