১দিনে ❝দ্য ঢাকা অবজারভার❞ এর কনটেন্ট দেখেছেন ৩২ লাখেরও বেশি দর্শক!
গত ৮ আগস্ট ঢাকা অবজারভার এর কনটেন্ট দেখেন দেশের ৩২ লাখেরও বেশি ফেইসবুক ব্যবহারকারী! জাতীয় অনলাইন নিউজ পোর্টালটি পরীক্ষামূলক সম্প্রচার চলাকালে অফিসিয়াল ফেইসবুক পেইজের এনালাইটিক যাচাই করে এই তথ্য পাওয়া যায়।
একদিনে এমন বেশি পরিমাণে দর্শক দ্য ঢাকা অবজারভারের কনটেন্ট দেখায় সকল দর্শক শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন দ্য ঢাকা অবজারভারের এডিটর-ইন-চীফ মাহমুদ শরীফ।