শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভাইয়ের নামে পরিচালিত একটি ফেসবুক আইডি থেকে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও প্রভাবশালী মহলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ফেসবুক পোস্টগুলোর একটিতে দাবি করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমিরের একজন ব্যক্তিগত সহকারী (পিএস) হাদিকে ঢাকা-৮ আসন থেকে সরিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছিলেন। পোস্টে আরও বলা হয়, হাদিকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতির পেছনে ওই ব্যক্তির ভূমিকা ছিল।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }