চান্দিনায় জামায়াতের ঈদ পুনর্মিলনী পরিণত হলো গণসমাবেশে!

স্থানীয় সরকার নির্বাচনের দামামা বেজে ওঠেছে গ্রামে গঞ্জে, রাজনৈতিক দলসমূহের ব্যাপক প্রস্তুতি তারই জানান দিচ্ছে।

সবাই যার যার মতো করে নির্বাচন প্রস্তুতি শুরু করেছে।

শনিবার কুমিল্লার চান্দিনা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয় স্থানীয় মহিচাইল উচ্চ বিদ্যালয় হলরুমে, এতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত হতে দলের নেতাকর্মীদের ঢল নামতে শুরু করে, সকাল আটটার মধ্যেই হলরুম কাঁনায় কাঁনায় পূর্ণ হয়ে মাঠেও কিছু লোকজন অবস্থান করতে দেখা গেছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় প্রার্থীদের পরিচিতি পর্বও অনুষ্ঠিত হয়।

চান্দিনা উপজেলা জামায়াতের এক সদস্য জানান, ঈদ পুনর্মিলনী হলেও স্থানীয় নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা বেশ উজ্জীবিত এবং আত্মবিশ্বাসী, তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই প্রোগ্রাম।

জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সিনিয়র সদস্য মাওলানা মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম আসার কথা থাকলেও তিনি আসেন নি!

জেলা জামায়াতের আমীর এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকলেও তিনিও আসেন নি!

শেষমুহুর্তে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম

উপজেলা সংগঠনের সংক্ষিপ্ত বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন জনাব মাসুম শরীফ।

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }