বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনির ইসলামী ব্যাংককে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন। ব্যাংকের মালিক হতে চাইলে নিজে তৈরি করে হতে বলেছেন তিনি ।
মঙ্গলবার(২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোষ্টে তিনি বলেন, “ব্যাংকের মালিক হতে চান? নিজে তৈরি করে মালিক হন। কেউ বাধা দিবে না। অন্যেরটা নিয়ে টানাটানি করেন কেন? এই সমস্ত অভ্যাস ছাড়ুন। আত্মমর্যাদা গড়ে তুলুন।”
প্রসঙ্গত দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ায় অসন্তোষ বিরাজ করছে ।অভিযোগ আছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে রাজনইতিক ভাবে হয়েছে এই নিয়োগ । এর  প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ব্যানারে। এদিকে জামায়াতে ইসলামি এক বিবৃতিতে এই নিয়োগের নিন্দা জানিয়েছে দলটি বলছে, ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর। ব্যাংকিং খাতের আড়াই লক্ষ কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে ধরা-ছোঁয়ার বাইরে রেখে লুণ্ঠনের পথ প্রশস্ত করার জন্যই এ নিয়োগ দেওয়া হয়েছে
.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }